ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ নগরীর মিনা বাজার এলাকার স্বর্ণের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে গেছে। রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে তা আরও দুটি দোকানে আগুন ছাড়িয়ে পড়ে। এরপর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আবদুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে।
আগুনে ক্ষয়্ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।
















