ইস্তাম্বুলে চলছে প্রাচীন পান্ডুলিপি প্রদর্শনী

ইসলাম টাইমস ডেস্ক: ইস্তাম্বুল রিসার্চ ইনস্টিটিউট এর উদ্যোগে গত ১৮ অক্টোবর থেকে শুরু হয়েছে উসমানী আমলে সংরক্ষিত প্রাচীন পান্ডুলিপির প্রদর্শনী। এই প্রদর্শনী আগামী জুলাই ২৫, ২০২০ পর্যন্ত চলবে। ইস্তাম্বুল রিসার্চ ইনস্টিটিউট এর ওয়েব সাইট এবং তুরস্ক ভিত্তিক পত্রিকা ডেইলি সবাহের এক প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুল রিসার্চ ইনস্টিটিউট সোমবার – শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত এবং শনিবার সকাল ১০.৩০থেকে বিকাল ৫.০০ পর্যন্ত উম্মুক্ত থাকবে।

প্রায় ৯০বছর আগে তুরস্কে আরবী বর্ণের পরিবর্তে ল্যাটিন বর্ণের প্রবর্তন, ১০০বছর আগে তুর্কী খেলাফতের বিলুপ্তি, এবং প্রায় দুশ’ বছর ধরে প্রকাশনা জগতে প্রিন্টিং প্রেসের আধিপত্য -এত প্রতিকূলতা সত্ত্বেও ইস্তাম্বুলের এই প্রতিষ্ঠানের স্টোর রুমে পুরানো আলমারির ধূলোধূসরিত রেকে সংরক্ষিত ইতিহাসের প্রাচীন পাণ্ডুলিপিগুলো জ্ঞানপিপাসুদের এখনো হাতছানি দিয়ে ডাকে।

এই পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল এবং প্রচারিত হয়েছিল উসমানি আমলে বিভিন্ন এলাকায়, বিভিন্ন ভাষায়। কিন্তু ১৯ শতকে যখন থেকে প্রিন্টিং প্রেস আবিস্কার হয়েছে, তখন থেকে এই পাণ্ডুলিপিগুলো তাদের আকর্ষণ হারাতে শুরু করেছে। অথচ বিশ শতকের আগ পর্যন্ত এগুলো ছিল তথ্য আদানপ্রদান, গল্প, প্রবন্ধ ইত্যাদি প্রকাশের প্রধান মাধ্যম।

পূর্ববর্তি সংবাদচলে গেলেন দেওবন্দের শূরা রুকন মাওলানা মনযুর আহমদ মাযাহেরী
পরবর্তি সংবাদডেমরায় মাদকাসক্ত বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত