ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, এসব লোকেরা (মাওলানা ফযলুর রহমান ও তার কর্মীরা) অনেক পশ্চাদপদ। তাদের নিকট গান হারাম। বাজনা হারাম। এদের কাছে তো সবই হারাম। এক ভিডিওতে এসব কথা বলেন পাকিস্তানের প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
মন্ত্রী আরও বলেন, আমরা পাকিস্তানের নেতাদেরকে দেখেছি। তারা অনেক আধুনিক ছিলেন। তারা মামলেট স্যান্ডউইচ দিয়ে নাশতা করতেন। তারা বিভিন্ন গানের আসর উপভোগ করতেন। পাকিস্তানের সেই সব নেতাদের সাথে এদের কী সম্পর্ক, যারা আজ ইসলামের ঠিকাদার বনে বসে আছে।
প্রসঙ্গত, ইসলাম, মুসলমানকে কটাক্ষ করে এই মন্ত্রী আরও বক্তব্য দিয়েছেন পাকিস্তানে। বিগত ১৪জুন, ২০১৯ এই মন্ত্রী বলেছিলেন, রাজনীতি ও ধর্ম দুটি আলাদা বিষয়। রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখা উচিত। (এক্সপ্রেস ট্রিবিউন)
উল্লেখ্য, করাচি থেকে ইসলামাবাদ পর্যন্ত শান্ত সুশৃঙ্খলভাবে মার্চ করে পাকিস্তানের ইতিহাসে রেকর্ড গড়েছেন মাওলানা ফজলুর রহমান। শান্তি ও নিরাপত্তার সাথে নিয়ম মেনে মার্চ করায় দেশ ব্যাপী প্রশংসিত হয়েছে এই মার্চ।
















