ইসলাম টাইমস ডেস্ক: ভোলা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সদর দফতরের তদন্ত শেষে ১১৫ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ২৫০ পৃষ্ঠার ফাইলে মূল ১১৫ পৃষ্ঠার প্রতিবেদনে হামলাকারীদের নানা তথ্য-উপাত্ত রয়েছে।
আজ সোমবার তদন্ত কমিটির সদস্য ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফীন মাহমুদ জানান, রোববার ওই প্রতিবেদন পুলিশ সদর দফতরে জমা দেয়া হয়েছে।
তবে পুলিশ সদর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ না করায় তদন্ত কর্মকর্তারা প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবেন বলে জানিয়েছেন।
গত সাত দিনের তদন্তকালে প্রত্যক্ষদর্শী ১০৯ জনের বক্তব্য রেকর্ড করা হয় বলে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, ভোলায় হত্যাকাণ্ডের ঘটনায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
















