আগামীকাল সাইয়িদ আরশাদ মাদানী পাঁচ দিনের সফরে বাংলাদেশ আসছেন

ইসলাম টাইমস ডেস্ক : দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস, জমিয়তে উলামায়ে হিন্দের চেয়ারম্যান আল্লামা সাইয়িদ আরশাদ মাদানী দামাত বরাকাতুহুম আগামীকাল ৭ নভেম্বর বৃহস্পতিবার ৫ দিনের সফরে বাংলাদেশ আসছেন। এ সময়ে তিনি বিভিন্ন দ্বীনি মাহফিলে গুরুত্বপূর্ণ ওয়ায নসিহত পেশ করবেন। তিনি উপমহাদেশের আযাদী আন্দোলনের বীর মুজাহিদ, শাইখুল ইসলাম আওলাদে রাসূল আল্লামা সাইয়িদ হোসাইন আহমদ মাদানী রহ- এর সুযোগ্য সাহেবজাদা।

হযরত আরশাদ মাদানির সফরসূচি  যেভাবে সাজানো হয়েছে:

৭ নভেম্বর

বৃহস্পতিবার সকাল ১০:৫০ মিনিটের ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে আগমন। ১২:৪০ মিনিটের ফ্লাইটে সিলেট গমন। বাদ মাগরিব সিলেট রাজারগাও মাখজানুল উলুম দারুল হাদীস মাদ্রাসার ইনআমী জলসায় বয়ান। রাত ৯ টায় গোলাপগঞ্জ জামিয়া মহিউস সুন্নাহ মানিককোনা হাওরতলা মাদ্রাসার বার্ষিক মাহফিলে বয়ান।

৮ নভেম্বর

শুক্রবার সিলেট বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার পুর্বে বয়ান। বাদ মাগরিব দরবস্ত আল মানসুর মাদ্রাসার মাহফিলে বয়ান।

৯ নভেম্বর

শনিবার সকাল ৮:৩০ মিনিটে চৌকিদেখি মাদানী মানযিলে পুরাতন মুরিদদের সাথে সাক্ষাৎ। ১১:৩০ মিনিটের ফ্লাইটে ঢাকায় আগমন‌।  ১২:৩০ মিনিটে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার ছাত্র অভিভাবক, শুভাকাঙ্ক্ষী সম্মেলনে বয়ান ও দোয়া। বাদ মাগরিব মাদানী নগর মাদ্রাসার ইসলাহী জোড়ে বয়ান।

১০ নভেম্বর

রবিবার সকাল ৭ টায় জামিয়া মাদানিয়া বারিধারায় দোয়া মাহফিলে অংশগ্রহণ। ৯:৩০ মিনিটে গাওয়াইর জামিয় মোহাম্মদিয়ার নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া। বাদ আসর ময়মনসিংহ জামিয়া শাইখ আরশাদ মাদানী মাদ্রাসার মাহফিলে বয়ান। বাদ এশা গাজীপুর জামিয়া মাহমুদিয়া দেশিপাড়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে বয়ান।

১১ নভেম্বর

সোমবার সকাল ৯:৩০ মিনিটে জামিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসায় বয়ান ও দোয়া। বেলা ৩ টায় তেজগাঁও মাদরাসায় বয়ান ও দোয়া। বাদ মাগরিব আরজাবাদ মাদরাসা ময়দানে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর এর ইনআমী জলসায় বয়ান ও পুরস্কার বিতরণ।

১২ নভেম্বর

মঙ্গলবার সকালের ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ।

পূর্ববর্তি সংবাদবঙ্গোপসাগরে নিম্নচাপ : সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত
পরবর্তি সংবাদমোরশেদ খানের বিএনপি ত্যাগ