আবরারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ, প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

ইসলাম টাইমস ডেস্ক: দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলো আয়োজিত বার্ষিক কিআনন্দ অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হওয়া রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে এই আদেশ দেয় আদালত।

ঢাকা মহানগর হাকিম আদালতে (সিএমএম) মামলাটি দায়ের করেন নিহত আবরারের বাবা মজিবুর রহমান।

এর আগে, শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে রেসিডেনসিয়াল মডেল কলেজের দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হন নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। নিজ স্কুলে কিশোর আলোর অনুষ্ঠান দেখতে এসেছিলেন তিনি।

পরে সেখানেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে অনুষ্ঠানস্থলের জরুরি মেডিক্যাল ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়। দুইজন এফসিপিএস ডাক্তার তাকে পরীক্ষা করে দেখেন। পরবর্তীতে আয়োজকরা তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

অপমৃত্যু বলা হলেও ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরদিন শনিবার ভোরে অ্যাম্বুলেসে করে ঢাকা থেকে নাইমুলের লাশ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামে নেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় সেখানকার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পরবর্তীতে আবরারের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর লুকিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কিশোর আলো কর্তৃপক্ষের বিরুদ্ধে।

পূর্ববর্তি সংবাদখোকার সম্মানে বৃহস্পতিবার ডিএসসিসির পূর্ণ দিবস ছুটি ঘোষণা
পরবর্তি সংবাদপ্রাচীন যুগের সীরাত রচনা-২: সীরাতে ইবনে ইসহাক