রাজনীতি থেকে অবসর নিলেন বিএনপির জেনারেল মাহবুব

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান রাজনীতি থেকে অবসর নিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমকে মাহবুবুর রহমান নিজেই রাজনীতি থেকে অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্র জানায়, মাহবুবুর রহমানের পদত্যাগের পেছনে কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি বিরোধিতা করা। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি একাধিক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান নিয়ে মন্তব্য করেন। এরপরও সাবেক এই সেনা কর্মকর্তা স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতেন। গত আড়াই মাস ধরে বৈঠকে অংশগ্রহণ থেকে বিরত থাকেন তিনি।

অবসর গ্রহণের কারণ  হিসাবে জেনারেল মাহবুব বলেন, ‘আমি বয়স্ক মানুষ। সামনের ডিসেম্বরে ৮০ বছর পূর্ণ হবে। রাজনীতিতে কনট্রিবিউট করার মতো আমার কিছু নেই।’

পূর্ববর্তি সংবাদকাযা হয়ে যাওয়া নামায কখন কীভাবে আদায় করবেন?
পরবর্তি সংবাদনিষিদ্ধ ঘোষণা করা হল ‘আল্লার দল’ সংগঠনকে