ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর হাজারীবাগে গজমহল এলাকায় আবিদ হাসান (২৩) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক আবিদকে মৃত ঘোষণা করেন।
আবিদ তাঁর ভাইয়ের সঙ্গে চামড়ার ব্যবসা দেখাশোনা করতেন। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত বলেন, ময়নাতদন্তের জন্য আবিদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত হবে।
















