ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া চারটায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে এটি হবে সংক্ষিপ্ত অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন ৫ থেকে ৭ কার্যদিবস পর্যন্ত চলতে পারে।
আজ বিকাল সোয়া তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের কার্যকাল এবং কার্যক্রম নির্ধারণ করা হবে।
















