ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১৭ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হতে পারে বাবরি মসজিদ মামলার রায়। বাবরি মসজিদ মামলার রায় নিয়ে মন্ত্রিসভার সদস্যদের কোনো বিতর্কিত মন্তব্য করতে নিষেধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, জয় এবং পরাজয়ের দাঁড়িপাল্লায় এই রায়টিকে দেখা উচিৎ হবে না।
গতকাল বুধবার দিল্লিতে মন্ত্রিপরিষদের বৈঠকে মোদি এমনই নির্দেশনা দিয়েছেন। খবর এনডিটিভি।
নির্দেশনায় মোদি আরও বলেন, অযোধ্যা মামলার বিষয়টি নিয়ে সবাইকে অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে এবং দেশে সম্প্রীতি বজায় রাখতে হবে। বিজয় এবং পরাজয়ের দাঁড়িপাল্লায় এই রায়টিকে দেখা উচিৎ হবে না।
প্রসঙ্গত, আগামী ১৭ নভেম্বরের মধ্যে বাবরি মসজিদের রায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ওই দিন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর মেয়াদ শেষ হবে।
















