ইসলাম টাইমস ডেস্ক: অভিবাসন বিভাগসহ বিভিন্ন বাহিনীর অভিযানে মালয়েশিয়ায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি অবস্থায় জীবন যাপন করছেন ১ হাজার ৪ শত ৬৬ জন বাংলাদেশি।
মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রধান দাতু খাইরুল দাজামি দাউদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
দাতু খাইরুল দাজামি দাউদ জানান, মালয়েশিয়ার ১৪টি কারাগারে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৮ হাজার ৭ শত ৭৪ জন আটক আছেন।
আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার ৩ হাজার এক শত ৭২ জন। দ্বিতীয় অবস্থানে মিয়ানমারের ১ হাজার ৯ শত ১২ জন। তৃতীয় অবস্থানে বাংলাদেশের ১ হাজার ৪ শত ৬৬ জন । বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।
















