ইসলাম টাইমস ডেস্ক: বিশিষ্ট মুসলিম স্কলার ডা. জাকির নায়েককে ভারতে ফেরত না পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
কেন তাকে ভারতে ফেরত পাঠানো হবে না তার কারণ জানিয়ে ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ।
মালয়েশিয়ার ইংরেজি গণমাধ্যম দ্য স্টার অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।
ভারত তাকে ফেরত চেয়ে অনুরোধ করেছে জানিয়ে গতকাল বৃহস্পতিবার দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, জাকির নায়েককে কেন পাঠানো হবে না, ইতিমধ্যে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সেই ব্যাখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, ভারতে এই মুসলিম ব্যক্তিত্বের বিরুদ্ধে অর্থপাচার এবং জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়। এরপরই ভারত ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। তিন বছর ধরে সেখানেই বসবাস করছেন তিনি।
















