ইডেন কলেজে এক নেত্রীর কোপে অপর নেত্রী আহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ইডেন মহিলা কলেজে এক নেত্রীকে কুপিয়ে আহত করেছেন আরেক নেত্রী। হলে বহিরাগত ছাত্রী রাখা নিয়ে শনিবার ভোরে ছাত্রলীগের দুই নেত্রীর মধ্যে সংঘর্ষের সময় উভয়ের মধ্যে কোপানোর এ ঘটনা ঘটে। একই সংঘর্ষে আরো কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হলের শিক্ষার্থীরা জানান, ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবা নাসরিন রূপা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ২১৯ নং কক্ষে নাবিলা নামের একজন বহিরাগত শিক্ষার্থীকে (প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের) টাকার বিনিময়ে রাখতেন। তাকে রাখাকে কেন্দ্র করে হলে অন্য নেত্রীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রূপা তার অনুসারীদের নিয়ে অন্য নেত্রীদের ওপর হামলা করেন। এ সময় রূপা সাবিকুন্নাহার তামান্নার হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন।

এ ঘটনায় বহিরাগত নাবিলাকে লালবাগ থানায় হল প্রশাসনের মাধ্যমে সোপর্দ করা হয়। অন্যদিকে রুপার রুম ভাঙচুর করে তাকে মেরে হল থেকে বের করে দেয়ারও অভিযোগ উঠেছে।

পূর্ববর্তি সংবাদএক নজরে বাবরি মসজিদ ধ্বংসের ইতিহাস
পরবর্তি সংবাদভারতে হিন্দু বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষক নিয়োগ নিয়ে বিক্ষোভ