শ্রমিক লীগের নতুন নেতৃত্ব : ফজলুল হক সভাপতি, আজম খসরু সাধারণ সম্পাদক

ইসলাম টাইমস ডেস্ক: আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কেন্দ্রীয় সম্মেলনে ফজলুল হক মন্টুকে সভাপতি এবং কে এম আজম খসরুকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। নতুন কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন মোল্লা আবুল কালাম আজাদ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে কাউন্সিলরদের পক্ষ থেকে সভাপতি পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জনের নাম প্রস্তাব করা হয়। আজম খসরু আগের কমিটিতে প্রচার সম্পাদক ও আবুল কালাম আজাদ সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ১৯ জুলাই।

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ মামলার ঘোষিত রায় হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠার অংশ : ইসলামী আন্দোলন বাংলাদেশ
পরবর্তি সংবাদনতুন মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের ৫ একর জমি ভিক্ষা নেওয়ার প্রয়োজন নেই : ওয়াইসি