নিহতদের প্রত্যেক পরিবার পাবে ১ লাখ টাকা: রেলমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

আজ সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া আহতদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদগাজায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের কমান্ডার নিহত
পরবর্তি সংবাদঘুর্ণিঝড় বুলবুলে ২৬৩ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে: কৃষিমন্ত্রী