কসবার ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন আল্লামা বাবুনগরী

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় আল্লামা বাবুনগরীর শোক প্রকাশ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ ১২ নভেম্বর মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আল্লামা বাবুনগরী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আল্লামা বাবুনগরী বলেন, ভাবতেও অবাক লাগে চালক কতটা উদাসীন আর বেখবর হলে দু’টা ট্রেন মুখোমুখি সংঘর্ষের মতো ভয়বহ ঘটনা ঘটতে পারে। তাছাড়া যাত্রাপথে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটায় যোগাযোগ মাধ্যম হিসেবে রেল যাত্রা ছিল নিরাপদ,শান্তি ও আরামদায়ক। ট্রেনের যাত্রায় সকলের আস্থা ছিল। কিন্তু ক’দিন পর পর যেভাবে ট্রেন দূর্ঘটনার ঘটনা ঘটছে এতে করে মানুষ ট্রেন যাত্রার আগ্রহ হারিয়ে ফেলবে। তাই ট্রেন দূর্ঘটনা রোধে রেল মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলেকে কার্যকরী পদক্ষেপ প্রহণ করতে হবে।

এ ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করনসহ স্থানীয় জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার এবং সামর্থ অনুযায়ী সহযোগীতা নিয়ে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

পূর্ববর্তি সংবাদআল মাহমুদ দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি : সৈয়দ মুস্তাফা সিরাজ
পরবর্তি সংবাদমা’হাদুল বুহুসিল ইসলামিয়ার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত