দুর্নীতিবাজ সরকারি কর্মচারিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সব দুর্নীতিবাজকে আইনের আওতায় আনতে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। দুর্নীতির বিষবৃক্ষ সম্পূর্ণ উপড়ে ফেলে দেশের প্রকৃত আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সুশাসনভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি করতে সরকার নিলসনভাবে কাজ করে যাচ্ছে। দুর্নীতিবিরোধী অভিযানে রাজনৈতিক ব্যক্তি ছাড়াও সরকারি কর্মচারীসহ অন্য যেসব ব্যক্তি জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ক্যাসিনো ও দুর্নীতির সাথে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরণের অপরাধ যাতে কেউ করতে না পারে সে জন্য আইন-শ্ঙ্খৃলা বাহিনী তৎপর রয়েছে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানের পাশাপাশি কঠোর গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত জোটসহ একটি বিশেষ মহল রোহিঙ্গাদের ব্যবহার করে একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে।

শেখ হাসিনা বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবিরোধী অভিযান অর্থাৎ দুর্নীতি অনুসন্ধানে তদন্ত এবং প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ১০ বছরে দুর্নীতি দমন কমিশন ১৩ হাজার ২৩৮টি অভিযোগের অনুসন্ধান, ৩ হাজার ৬১৭টি মামলা রুজু এবং ৫ হাজার ১৭৯ টি চার্জশিট দালিখ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিকে কাউকে ব্যবহার করতে দেব না। আমাদের দেশে থেকে অন্য দেশে কোনো রকম সমস্যা বা কোন রকমের সন্ত্রাসী কর্মকান্ড চালাক সেটা আমরা কখনো স্থান দেইনি, দেব না। বাংলাদেশের সব সময় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চায়, সকলের সাথে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরীতা নয়- এই নীতিতে আমরা বিশ্বাস করি।

পূর্ববর্তি সংবাদইসরায়েলি হামলায় গাজায় রক্তবন্যা, ২৪ ফিলিস্তিনি শহীদ
পরবর্তি সংবাদবাবরি মসজিদ-কাশ্মীরের পর এবার মোদীর টার্গেট কী ?