৪০ দিন ফজরের নামাজ জামাতে পড়ে সাইকেল পেল ৯৯ শিশু

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বেঙ্গালুরুর একটি মসজিদ-কর্তৃপক্ষ বাচ্চাদের জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে। যারা ৪০ দিন ফজরের নামাজ জামাতে পড়েছে, উদ্যোগ ও প্রতিশ্রুতি অনুযায়ী তাদের প্রত্যেককে একটি করে নতুন সাইকেল উপহার দেওয়া হয়েছে।

প্রায় দুইমাস আগে মসজিদটির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। তাদের এই উদ্যোগ স্থানীয় শিশু-কিশোরদের মাঝে দারুণ সাড়া ফেলে। তারা ফজরের নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। ফলে নির্ধারিত দিন শেষে ৯৯ জন শিশু-কিশোরকে নতুন সাইকেল উপহার দেওয়া হয়।

চমৎকার উদ্যোগ নেওয়া মসজিদটির নাম হাজী স্যার ইসমাইল সাইত মসজিদ। মজার বিষয় হল, অন্যান্য স্থানীয় মসজিদে এমন উদ্যোগ নিয়ে মসজিদ-কর্তৃপক্ষের সাফল্যের কথা শোনে মসজিদ-কমিটি উদ্যোগটি স্পনসর করেছিল।

প্রথম পর্বে ২০০ শিশু-কিশোর নিবন্ধিত হয়েছিল। তাদের মধ্যে ৯৯ জন টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায়ে সক্ষম হয়। ফলে তারা সাইকেল উপহার লাভ করে। আর যারা নিয়মিত ৪০ দিন ফজর জামাতে আদায় করতে পারেনি, তাদের হাতঘড়ি উপহার দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদএবার কেজিতে ২০০ টাকা ছাড়ালো পেঁয়াজের দাম
পরবর্তি সংবাদএবার ‘রংপুর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ইঞ্জিনসহ ৩ বগিতে আগুন