এবার ‘রংপুর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ইঞ্জিনসহ ৩ বগিতে আগুন

ইসলাম টাইমস ডেস্ক: হ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। এতে ইঞ্জিনসহ ৩টি বগিতে আগুন ধরে যায়।

বৃহস্পতিবার দুপুর বেলা ২টা ১০ মিনিটে উল্লাপড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অবশ্য এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, দুর্ঘটনায় পড়ে লাইনচ্যুত হওয়ার পর রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন কাত হয়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। ট্রেনটির ইঞ্জিন ও এসি বগিতে আগুন লেগেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌছেছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে রংপুর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে এসিসহ ৩টি বগিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদ৪০ দিন ফজরের নামাজ জামাতে পড়ে সাইকেল পেল ৯৯ শিশু
পরবর্তি সংবাদচল্লিশ দিন হল সন্ধান নেই লেখক আলেম মাওলানা আতীক উল্লাহর, পরিবারের সংবাদ সম্মেলন