ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় তার এই শাস্তি হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০১ সালের ৭ এপ্রিল বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই নোটিস ওই বছরের ১০ জুন গ্রহণ করে কোনো জবাব দেননি তিনি।
এ ঘটনায় রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ২০০৪ সালের ১৫ জানুয়ারি মামলা করে দুদক। পরে ওই বছরের ৩০ নভেম্বর ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দুদক।
















