ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরের স্বাধীনতাকামীদের মোকাবেলায় এবার রোবট সেনা নামানোর পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী। এসব রোবট গ্রেনেড হামলার মুকাবেলা করতে পারবে।
সীমান্তে নজরদারি চালানোর পাশাপাশি স্বাধীনতাকামীদের ওপর আরও কড়াভাবে অভিযান চালাতে এসব রোবট নামানো হবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ৫৫০টি রোবোটিক্স ইউনিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ রোবটগুলোর আয়ুষ্কাল (চাকরির মেয়াদ) হবে অন্তত ২৫ বছর। শিগগিরই ভারতের সেনাবাহিনীর হাতে এগুলো পৌঁছবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
















