সৌদিতে নারী কর্মী পাঠানো বন্ধের দাবি অযাচিত: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধের দাবি অযাচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিদেশ থেকে নারী শ্রমিকরা লাশ হয়ে দেশে ফিরুক এমনটা সরকার চায় না। অনেকে নারীদের বিদেশ পাঠানো বন্ধ করতে বলছে। কিন্তু সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধের দাবি অযাচিত। নারীদের অধিকার রয়েছে বিদেশে চাকরি করার।

তিনি আরও বলেন, ‘অনেক সময় বাসাবাড়িতে কী হয় সেই তথ্য আমরা পাইনা। শোনা যাচ্ছে যারা বাসাবাড়িতে কাজ করে তাদের ওপর অত্যাচার হয়, নির্যাতন হয়। নির্যাতিতরা মামলা করলে আমরা ব্যবস্থা নিতে পারি। তবে অনেকে মামলা করে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একজন মানুষেরও অস্বাভাবিক মৃত্যু হোক, সেটা চাই না। তবে অনেকের স্বাভাবিক মৃত্যুও হয়। আমরা নির্যাতিত লোকদের সেবা করতে চব্বিশ ঘণ্টার হটলাইন খুলেছি। আমরা নির্যাতিতদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছি।

পূর্ববর্তি সংবাদপেঁয়াজ কাণ্ড: রাজশাহীতে ব্যবসায়ীদের ঘরে ঘরে পেঁয়াজের গুদাম!
পরবর্তি সংবাদপেঁয়াজ কাণ্ড: আড়তে অভিযান চালাতে গিয়ে চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ, ২ সাংবাদিক আহত