পেঁয়াজ কাণ্ড: আড়তে অভিযান চালাতে গিয়ে চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ, ২ সাংবাদিক আহত

ইসলাম টাইমস ডেস্ক: চুয়াডাঙ্গায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে আড়তে অভিযানে চালাতে গিয়ে ব্যবসায়ীদের হাতে অবরুদ্ধ হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক ম্যাজিস্ট্রেট। এসময় ছবি তুলতে গিয়ে পেঁয়াজ ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এসময় বড় বাজারের (নিচের বাজার) আড়ত পট্টির নাফিসা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা এবং জাহাঙ্গীর বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করেন। অভিযানে থাকা পুলিশ সদস্যরা বাধা দিলে উত্তেজিত ব্যবসায়ীরা পুলিশ সদস্যদের সঙ্গে মারমুখী আচরণ করেন। লাঞ্ছিত করেন দুই পুলিশ সদস্যকে।

এসময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হামলা করেন তারা। এতে স্থানীয় দুজন সাংবাদিক আহত হন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদসৌদিতে নারী কর্মী পাঠানো বন্ধের দাবি অযাচিত: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদইরাকে সরকারবিরোধী আন্দোলনে বোমা বিস্ফোরণ, নিহত ২