এনআরসি ভারতীয় মুসলমানদের রাষ্ট্রহীন করার হাতিয়ার : মার্কিন কমিশন

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের এনআরসিকে দেশটিতে বসবাসরত মুসলমানদের রাষ্ট্রহীন করে তোলার একটি হাতিয়ার বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত একটি ফেডারেল মার্কিন কমিশন। এছাড়াও ভারতের এনআরসি নিয়ে বেশ কয়েকটি দেশি ও আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।

গতকাল শুক্রবার ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সংস্থাটি একটি তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, আসামের বাঙালি মুসলিম সম্প্রদায়ের ভোটাধিকার কেড়ে নিতে, মুসলমানদের রাষ্ট্রহীন করার উদ্দেশ্যেই এনআরসি কর্মসূচি হাতে নিয়েছে ভারত সরকার।

শুক্রবার প্রকাশিত ‘ইস্যু ব্রিফ: ইন্ডিয়া’ তে মার্কিন সংস্থাটি জানিয়েছে, এনআরসি ‘ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার একটি সরঞ্জাম এবং বিশেষত, ভারতীয় মুসলমানদের রাষ্ট্রহীন করে তোলা এর উদ্দেশ্য। ভারতের অভ্যন্তরে ধর্মীয় স্বাধীনতা চর্চার নিম্নমুখী প্রবণতার এটি একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।’

 

 

পূর্ববর্তি সংবাদমঞ্চে নিজের ছবি না দেখে ক্ষিপ্ত লালবাগের সাংসদ, খুলে ফেলে দিলেন অনুষ্ঠানের মাইক্রোফোন
পরবর্তি সংবাদপ্রাচীন যুগের সীরাত রচনা-৫ : সীরাতে ইবনে কাসীর