সীমান্তে আবারও বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্তের কুমারগাতি এলাকায় উকিল মিয়া (৩৫) নামে আরও এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে ভারতের সীমানায় ১০৯২ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উকিল মিয়া উপজেলার পার্শ্ববর্তী হারিয়াকোনা গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ভারতের সীমানায় ১০৯২ পিলার সংলগ্ন এলাকার একটি রাবার বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত উকিল মিয়া গরু ব্যবসায়ী ছিলেন।

পূর্ববর্তি সংবাদরাজশাহীতে আড়তদারের বাড়িতেই মিলল ৩০০ বস্তা পেঁয়াজ
পরবর্তি সংবাদকাশ্মীরে সেনা ট্রাকে বিস্ফোরণ, ভারতীয় জওয়ান নিহত