ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ১৪ আরোহীর প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন।
কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানায়, সোমবার (১৮ নভেম্বর) ভোরে রাজ্যের বিকানের এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ কর্মকর্তাদের মতে, যাত্রীবাহী বাসটি বিকানের থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। পথে দুনগড়গড়ের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাহনটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া রাজ্য পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ঘটনাস্থল থেকে এরই মধ্যে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। তাছাড়া বাকি আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।’
















