ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরিদের হত্যা ও ধর্ষণ করতে ভারতীয় সেনাদের আহ্বান জানিয়েছেন প্রাক্তন ভারতীয় আর্মি অফিসার এসপি সিনহা। শনিবার (১৬ নভেম্বর) নিউজ চ্যানেল টিভি-৯ ভারতবর্ষের এক টকশোতে তিনি এ আহ্বান জানান।
নব্বইয়ের দশকের গোড়ার দিকে উপত্যকা থেকে হিন্দু পন্ডিতদের বের করে দেয়ার প্রতিশোধ হিসেবে সেখানে ধর্ষণকে সমর্থন করেছেন তিনি। টকশোতে অংশ নেয়া অন্যান্য সদস্যরাও এ মন্তব্যের বিরোধিতা করেন। এসময় টকশো উপস্থাপক আপত্তি জানিয়ে বলেন, আপনি কখনোই এমন মন্তব্য করতে পারেন না।
এদিকে প্রাক্তন সেনা অফিসারের এই মন্তব্যের পর রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাকে ক্ষমা চাইতে বলছেন। অনেকেই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন। এরই মধ্যে বেশ কিছু নেটিজেন দাবি করেছেন, ভারতের সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইনের আওতায় সুরক্ষিত থাকে সিনহার মতো ধর্ষণ সমর্থনকারী সেনারা।
Listen this Ex Army officer Major General SP Sinha.
He said "Balatkar ke badle Balatkar" (rape for rape) as a revenge for Kashmiri Pandit exodus.
He is openly supporting rape of Kashmiri women, such kind of filthy officers are protected under draconian Law like AFSPA. pic.twitter.com/GHaHFota1S
— Md Asif Khan آصِف (@imMAK02) November 17, 2019
















