লবণের দাম বৃদ্ধির অপপ্রচার চালিয়ে ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে : বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অপপ্রচার চালিয়ে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। লবণের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ার খবর পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পেঁয়াজের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লবণের দাম বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা গুজব ছড়িয়ে লবণের বিষয়ে ব্যবসায়ীরা অবাস্তব সুযোগ নিচ্ছে। এ বিষয়ে আমি খবর নিয়েছি। লবণ চাষীদের সুবিধার্থে সরকার আমদানি বন্ধ রেখেছে। তারপরেও লবণের দাম বাড়ার কোনো কারণ নেই।

 

পূর্ববর্তি সংবাদএবার কাশ্মীরি টিভিতে মুসলিম দেশের অনুষ্ঠানে বিধিনিষেধ
পরবর্তি সংবাদদারিদ্র বিমোচন : শীর্ষ ১৫ দেশের তালিকায় নেই বাংলাদেশের নাম