আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি ডিসেম্বরে

ইসলাম টাইমস ডেস্ক: জাতিগত নিধনে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপর চালানো গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার প্রকাশ্য শুনানি হবে আগামী ১০ থেকে ১২ই ডিসেম্বর। গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত-আইসিজে।

গাম্বিয়ার আইনজীবীরা জানায়, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহবান জানানো হবে।

উল্লেখ্য, মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের জেনোসাইড কনভেনশন ভঙ্গের অভিযোগে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসির হয়ে রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে গাম্বিয়া।

পূর্ববর্তি সংবাদতুরস্কে রাষ্ট্রীয় উদ্যোগে পুনরুদ্ধার করা হচ্ছে মহান খলিফাদের লুট হয়ে যাওয়া স্মৃতিচিহ্ন
পরবর্তি সংবাদপেঁয়াজ-চাল-লবণ নিয়ে চক্রান্তকারীদের রেহাই নেই : ওবায়দুল কাদের