ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর হাজারীবাগ এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাদিম বাহাদুর নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে রায়ের বাজার বেড়িবাঁধে সিকদার মেডিক্যাল কলেজের পাশে এ ঘটনা ঘটেছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নাদিম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।’
















