অস্থির বাজারে টিসিবি কত অসহায়!

ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজের চড়া মূল্যের লাগাম টানতে সারাদেশে ট্রাকে করে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে চাহিদার তুলনায় যোগান অপ্রতুল থাকায় হিমশিম খেতে হচ্ছে ‘টিসিবি’র পেঁয়াজ বিক্রয়কারীদের।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে টিসিবির কার্যক্রম বিষয়ে এক প্রজ্ঞাপন পাঠানো হয়।

এতে বলা হয়, রাজধানীসহ দেশের প্রতিটি অঞ্চলে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির কার্যক্রম জোরদার করা হয়েছে। খোলা বাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শহরের ৫০টি গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাকে করে বিক্রি হবে পেঁয়াজ।

অপরদিকে বাজারে আসতে শুরু করেছে দেশি পেঁয়াজ। যার ফলে বর্তমানে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হতে শুরু করেছে।

পূর্ববর্তি সংবাদআ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি
পরবর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় ইসলামফোবিয়া : হোটেলে মুসলিম নারীকে খ্রিস্টান উগ্রপন্থীর আক্রমণ ( ভিডিও )