আংকটাডের প্রতিবেদন : ২০১৫ সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৬৫ হাজার কোটি টাকা

ইসলাম টাইমস ডেস্ক: ২০১৫ সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৬৫ হাজার কোটি টাকা। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংকটাডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলেছে, ২০১৫ সালে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা ওই বছরের মোট রাজস্ব আদায়ের ৩৬ শতাংশের সমান।

গতকাল বুধবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আংকটাডের প্রতিবেদনটি প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

 

আংকটাড বলছে, রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ার বড় কারণ হলো অর্থপাচার। সংস্থাটি বলেছে, রাজস্ব আদায় না বাড়ার কারণে বৈদেশিক ঋণের ওপর ভর বাড়ছে সরকারের। আংকটাডের প্রতিবেদনটি তুলে ধরেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

পূর্ববর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় ইসলামফোবিয়া : হোটেলে মুসলিম নারীকে খ্রিস্টান উগ্রপন্থীর আক্রমণ ( ভিডিও )
পরবর্তি সংবাদভিসা কারচুপি, ১৫০ জন ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র