ইসলাম টাইমস ডেস্ক: দশম বর্ষপূর্তি সম্মেলন উপলক্ষ্যে অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পল্টনের বাংলাদেশ খেলাত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দারুল খিলাফাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী ঘরানার নিউজ পোর্টালের প্রায় অর্ধশত সম্পাদক , প্রতিনিধি ও যুব মজলিসের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় মাওলানা মামুনুল হক বলেন, দেশব্যাপী তৃণমূল নেতৃত্ব তৈরি ও বৃহত্তর ঐক্যের প্লাটফর্ম তৈরি করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ইসলামি আন্দোলনে নতুন রূপরেখা তৈরি করতে চায়। কোনো ব্যানারপূজার নাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস নয় বরং ইসলামি আন্দোলনের স্বার্থে ২৪ ঘণ্টার মধ্যে এ নাম পরিবর্তন হয়ে যেতে পারে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস মিডিয়া বান্ধব হলেও মিডিয়াতে অর্থের বিনিময়ে সংবাদ প্রচারে বিশ্বাস করে না। আজ যুব মজলিসের প্রতি দুনিয়াব্যাপী মানুষের আগ্রহ তৈরি হয়েছে। এ আগ্রহকে কাজে লাগিয়ে আমরা সম্মুখপানে এগিয়ে যেতে চাই।
এসময় সংগঠনের সভাপতি মাওলানা মামুনুল হক সংগঠনের কার্যক্রম, লক্ষ্য উদ্দেশ্য , ভবিষ্যত কর্মপন্থা ও আগামী দশম বর্ষপূর্তি সম্মেলন নিয়ে সম্পাদক ও প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বার্তা২৪ এর সিনিয়র সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাইয়েদ খন্দকার মাহফুজ, বিশিষ্ট গবেষক ও লেখক সাইমুম সাদী, দৈনিক আলোকিত বাংলাদেশ এর সহকারী সম্পাদক আলী হাসান তৈয়ব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, নুরবিডি ডটকম এর সম্পাদক সৈয়দ শামসুল হুদা, যুবকণ্ঠ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, আমার সংবাদ নিউজ পোর্টালের ইনচার্য রোকন রাইয়ান, দৈনিক সময়ের আলোর ইসলাম পাতার ইনচার্য আমিন ইকবাল, দৈনিক আমার সংবাদের স্টাফ রিপোর্টার মাওলানা এনায়েতুল্লাহ, বাংলাধ্বনি সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ, সময়বার্তা টোয়েন্টিফোর ডটনেটের নিউজ প্রধান ওমর শাহ, যুবকণ্ঠের নির্বাহী সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, তাবলীগ বার্তা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাদ সাইফুল্লাহ মাদানি।
এছাড়াও উপস্থিতি ছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা রুহুল আমিন ইউসুফ, মাওলানা নূর মুহাম্মদ আজিজি, মুফতী আব্দুল মুমিন, মাওলানা আবুল হাসানাত জালালাবাদী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা শরীফ হুসাইন, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, মাওলানা আল আবিদ শাকির।
















