পরিবহন শ্রমিকদের দাবিতে অসঙ্গতি আছে কি না খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবহন শ্রমিকদের দাবিতে অসঙ্গতি আছে কি-না তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, পরিবহন চালকদের ৯ দফা দাবি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ দাবি গুলোর মধ্যে কোথাও অসঙ্গতি থাকলে তা যাচাই-বাছাই করে দেখা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে আয়োজিত ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি । ২১শে নভেম্বর থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক সচেতনতামূলক পক্ষ চলবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এই পক্ষের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

সড়কে চলাচলের সময় পরিবহন শ্রমিক ও পথচারী সড়কে আইন  মেনে চললে অনেকখানী সফল হবো মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কেউ আইন মানতে চাই না, আইন মেনে চললে সম্মানিত হওয়া যায়।

তিনি বলেন, ২০১৮ সালে আমরা সড়ক পরিবহন আইন পাশ করেছিলাম যেটা ইমপ্লিমেন্ট করার সময় কয়েকটি যৌক্তিক জটিলতা দেখা দিয়েছিল।

পূর্ববর্তি সংবাদঅনলাইন নিউজ পোর্টাল সম্পাদকদের সঙ্গে যুব মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদ‘আমাকে বালুচিস্তানের শাসনক্ষমতা এবং সিনেট চেয়ারম্যানের পদ প্রস্তাব করা হয়েছিল’