ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, বর্তমান ইমরান সরকারের আমলেই আমাকে বালুচিস্তানের শাসনক্ষমতা, সিনেটের চেয়ারম্যান হওয়া সহ একাধিক পদ গ্রহণের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু এসব প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করেছি। জাতীয়ভাবে পুনর্নির্বাচন ছাড়া আমাদের আর কিছু চাওয়া নেই।
আজ বৃহস্পতিবার পাকিস্তানের ডেরা ইসমাঈলে এক প্রেস কনফারেন্সে জে ইউ এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এসব তথ্য জানান।
মাওলানা ফজলুর রহমান বলেন, আমাকে প্রস্তাব করা হয়েছিল, ডেরা ইসমাঈলের আসন শূন্য ঘোষণা করে আমাকে সেখান থেকে পার্লামেন্ট মেম্বার হিসেবে নির্বাচিত করা হবে। বালুচিস্তানের শাসন ক্ষমতা দেওয়া হবে। প্রদেশের মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু আমি এসব লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। পুনর্নির্বাচন ছাড়া আমরা আর কিছু ভাবছি না।
বিতর্কিত ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার এক বছরেই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে জমিয়ত প্রধান বলেন, আমরা ইসলামাবাদে আযাদি মার্চ করেছি। এখন প্রত্যেক প্রদেশে জনসচেতনতার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছি। সরকার ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
পাকিস্তানের দৈনিক জঙ অবলম্বনে
















