ক্ষমতায় এলে জালিয়ানওয়ালাবাগের ঘটনার জন্য ক্ষমা চাইব : ব্রিটেনের লেবার পার্টি

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর ১৫টি আসনে ভোট হবে ব্রিটেনে। এবার নিজেদের ইশতেহার ঘোষণাকরল ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি। ক্ষমতায় এলে ১৯১৯ সালের কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার জন্য ক্ষমা চাওয়া হবে ঘোষণা করা হয়েছে লেবার পার্টির ইশতেহারে।

পাশাপাশি ১৯৮৪ সালে পাঞ্জাবে অপারেশন ব্লু স্টারের সময় ব্রিটেনের ভূমিকা নিয়ে জনগণের মতামতও জানতে চাওয়া হবে। আর এই সব কথাই লেখা রয়েছে ওই ইশতেহারে।

গত বৃহস্পতিবার লেবার পার্টির নেতা জেরেমি করবেন এই ইশতেহার প্রকাশ করেন।

এই বছরই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শতবর্ষ। ব্রিটিশ সরকার আগেই দুঃখপ্রকাশ করেছিল। কিন্তু সরকারিভাবে কোনও ক্ষমা চাওয়া হয়নি।

লেবার পার্টি তাদের ইস্তেহারে ইশতেহারে ১৯৮৪ সালে স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লুস্টারের সময় ব্রিটেনের ভূমিকা নিয়েও জনমত নেওয়ার কথা বলেছে।  কারণ ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকা অনেকের মনেই প্রশ্ন তুলেছিল।

এদিকে গত সেপ্টেম্বর মাসে পার্টি সম্মেলনে কাশ্মিরে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়ে একটি জরুরি প্রস্তাবনা গ্রহণ করেছিল লেবার পার্টি। পাকিস্তানের সমর্থকেরা তাতে খুশি হলেও এই উদ্যোগকে একেবারেই ভালো চোখে দেখেননি সেদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা। বিশেষজ্ঞদের ধারণা, সেই কারণেই নির্বাচনী ইস্তাহারে ভারতীয়দের প্রতি ন্যায়বিচার দেয়ার ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন জেরেমি করবিনরা। সেই কারণেই কাশ্মিরে মানবতার সঙ্কটের প্রসঙ্গে যুক্ত করা হয়েছে ইরান, ইয়েমেন ও মিয়ানমারের নাম।

 

পূর্ববর্তি সংবাদএকই কোম্পানীর মেশিন কিনতে দুই সিটির খরচের ব্যবধান ৪৬ হাজার টাকা
পরবর্তি সংবাদযুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা : পরশ চেয়ারম্যান, নিখিল সাধারণ সম্পাদক