পাকিস্তান থেকে বিএনপি পেঁয়াজ আনলেই দেখা যেত যত লঙ্কাকাণ্ড : মির্জা আব্বাস

ইসলাস টাইমস ডেস্ক: বন্ধু রাষ্ট্র ভারত আওয়ামী লীগকে পানি দেয় না, পেঁয়াজ দেয় না। ফারাক্কার বাঁধ খুলে দেয়। ফেনী থেকে পানি নিয়ে যায়।  দিশেহারা হয়ে সরকারের পেঁয়াজ আনতে হয় পাকিস্তান থেকে। তাতে কোনো দোষ হচ্ছে না। বিএনপি পাকিস্তান থেকে পেঁয়াজ আনলেই দেখা যেত যত লঙ্কাকাণ্ড। এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর সদররোডে  বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ এর ৭ নভেম্বর তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানের নেতৃত্বে বিপ্লব সংঘটিত করে বাকশাল শাসনের বিলোপ ঘটে। বাকশাল শাসন বিলোপ হওয়ায় আওয়ামী লীগ এদেশে আবার ক্ষমতায় আসতে পেরেছে। অকৃতজ্ঞ আওয়ামী লীগ ওই দিনগুলোর কথা ভুলে গিয়ে এখন জিয়া পরিবার ও তার হাতে গড়া বিএনপি ধ্বংস করার ষড়যন্ত্র করছে। দেশে আবার বাকশাল ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রের প্রবক্তা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

পূর্ববর্তি সংবাদতুরস্কে বাড়ছে আরবি শিক্ষার প্রবণতা : রাষ্ট্রীয় উদ্যোগে আয়োজিত হচ্ছে গ্রন্থ প্রদর্শনী
পরবর্তি সংবাদএকই কোম্পানীর মেশিন কিনতে দুই সিটির খরচের ব্যবধান ৪৬ হাজার টাকা