ইরানে সরকার বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন ১১৫ জন : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইসলাম টাইমস ডেস্ক: ইরানে সপ্তাহজুড়ে চলা সরকার বিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের হামলা ও গুলিতে কমপক্ষে ১১৫ জন প্রাণ হারিয়েছেন। বিক্ষোভে নের্তৃত্ব দেয়া শতাধিক নেতাকে আটক করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ইরানে রাস্তায় নামে আন্দোলকারীরা।

গতকাল শনিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে এ দাবি করা হয়।

এদিকে বিক্ষোভের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত করে রাখায় ইরানের আইসিটি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

তবে, ইরানে জ্বালানি তেলের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভে মাত্র ১২ জনের মৃত্যু হয়েছে বলে দাবি দেশটির কর্তৃপক্ষের।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দাবি, এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সৌদি আরবের মদদ রয়েছে।

পূর্ববর্তি সংবাদবিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবির স্থান ১ হাজারেরও পরে
পরবর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যা : নতুন তথ্যচিত্র প্রকাশ করল আলজাজিরা (ভিডিও)