রোহিঙ্গা গণহত্যা : নতুন তথ্যচিত্র প্রকাশ করল আলজাজিরা (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর চালানো গণহত্যার নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাযিরাহ।

কীভাবে দেশটির রাখাইন প্রদেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর বর্বর নির্যাতন চালিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছিল সে সংক্রান্ত একটি ভিডিও আজ ২৪ নভেম্বর আলজাযিরাহ প্রকাশ করেছে।   গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে সম্প্রতি দুটি মামলার পরপরই এই ভিডিও জনসম্মুখে এলো।

গণহত্যার উদ্দেশ্যেই ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর নিধন অভিযান চালায়। জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা, ধর্ষণ ছাড়াও বাড়িঘর পুড়িয়ে দেয়ার নানা অভিযোগের প্রমাণ পেয়েছে। কিন্তু এখনো তা অস্বীকার করেই চলেছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা  রোহিঙ্গা নির্যাতনের একটি ভিডিও ফুটেজসহ প্রতিবেদনে প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, শত শত রোহিঙ্গাকে সারিবদ্ধভাবে বসিয়ে নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাসদস্যরা। মিয়ানমারের সেনারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গুচ্ছ পদ্ধতিতে এই নির্যাতন চালাচ্ছে।
পূর্ববর্তি সংবাদইরানে সরকার বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন ১১৫ জন : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
পরবর্তি সংবাদকুরআন অবমাননা : নরওয়ে রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানাল পাক পররাষ্ট্র দফতর