আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

ইসলাম টাইমস ডেস্ক :  রাজধানীর গাবতলীর গরুর হাট এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন টাই-ইনের কাজ করা হবে। এ জন্য আজ সোমবার ওই এলাকায় প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা তুরাগ নদীর পশ্চিমপাশ হতে গাবতলী গরুর হাট ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতায় শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও সব প্রকার আবাসিক শ্রেণির গ্রাহদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

পূর্ববর্তি সংবাদখিলক্ষেতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত অস্ত্র ব্যবসায়ী
পরবর্তি সংবাদগরুর জন্যে শীতবস্ত্র তৈরি করছে ভারতের উত্তর প্রদেশ