অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করার ঘোষণা হাস্যকর

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপিকে সভা-সমাবেশ করতে হলে পুলিশসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করতে হবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করার ঘোষণা হাস্যকর।

 

রোববার নয়াপল্টনে দলীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন যে, এখন থেকে সভা-সমাবেশ করতে আর অনুমতি চাওয়া হবে না। এটি তাদের গণতান্ত্রিক অধিকার।

বিএনপি মহাসচিবের এমন ঘোষণার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশের ঘোষণা হাস্যকর। এছাড়া অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই।

 

পূর্ববর্তি সংবাদজনগণ যা কিছু পেয়েছে, আন্দোলন করেই পেয়েছে, আদালতের রায়ে পায়নি: গয়েশ্বর
পরবর্তি সংবাদতিন জেএমবি সদস্যকে আটকের খবর জানিয়েছে ডিএমপি