যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে দুদকের অভিযান

ইসলাম টাইমস ডেস্ক: যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে দুর্নীতি দমন কমিশন গতকাল মঙ্গলবার এক অভিযান পরিচালনা করে। মাধ্যমিক স্কুল সার্র্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের সময় ২৫ লাখ টাকা অতিরিক্ত অর্থ আদায় করায় প্রতিষ্ঠানটির কতৃপক্ষের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে দুদক।
দুর্নীতি দমন কমিশনের অভিযানের মুখে প্রতিষ্ঠানটির কতৃপক্ষ এ অর্থ ফেরত দেওয়ারও অঙ্গীকার করে। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গতকাল মঙ্গলবার স্কুলটিতে অভিযান চালানো হয়। পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়ে তা শিক্ষকের ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখা হচ্ছে এবং কখনো নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের অর্থের বিনিময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে- দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন -১০৬) এমন অভিযোগ পেয়ে স্কুলটিতে অভিযান পরিচালনা করে।
সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপসহকারী পরিচালক মাহবুবুল আলম ও পুলিশসহ ছয় সদস্যের একটি দল এ অভিযানে অংশ নেয়।

পূর্ববর্তি সংবাদআবারও পাতানো নির্বাচনের পথে হাঁটছে ইসি : রিজভী
পরবর্তি সংবাদতফসিলের পর বিএনপির নেতাকর্মীরা অপরাধ করলে ছাড় পাবেন না : ওবায়দুল কাদের