আমরা কথা রেখেছি, মানুষ এখন ভালো আছে : শেখ হাসিনা

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগ তার প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দিন বদলের ঘোষণা দিয়েছিলাম দিন বদল করেছি। বাংলাদেশের মানুষ এখন ভাল অাছে।’

অাজ বুধবার সকালে ঢাকা সেনানিবাসে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৮’ উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, নির্বাচিতসংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী।

এ সময় তাদের হাতে অার্থিক সম্মানী ও উপহার সামগ্রী তুলে দেন তিনি।

এ ছাড়া প্রধানমন্ত্রী নয়জন সেনা, একজন নৌ এবং তিনজন বিমান বাহিনীর সদস্যকে ২০১৭-১৮ সালের শান্তিকালীন পদকে ভূষিত করেন।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে তাদের সম্মান দেয়ার জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা এবং বীরদের প্রতি অামরা সম্মান জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের ভাতা এবং সম্মানীর জন্য অাইন করা হয়েছে। ইচ্ছে করলেই এটা কেউ বন্ধ করতে পারবে না।

পূর্ববর্তি সংবাদগ্যাসের আগুনে দগ্ধ হলেন এক দম্পতি
পরবর্তি সংবাদআটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্ত করার আহবান মির্জা ফখরুলের