৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়ার (আবরার) দুই দিনব্যাপী দস্তারবন্দি সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক: জামিয়া রাহমানিয়া আরাবিয়া আলী এন্ড নূর রিয়েল এস্টেট মুহাম্মদপুরের উদ্যোগে ৯ সালা দস্তারবন্দি উপলক্ষে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল।

জামিয়াতুল আবরার রাহমানিয়া প্রাঙ্গণে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথমদিনে আলোচনা করবেন মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী এবং বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা আবদুল বাসেত খান। দ্বিতীয় আলোচনা করবেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর পরিচালক আল্লামা মাহমুদুল হাসান।

ওয়াজ মাহফিলে গত নয় বছরে যারা দাওরায়ে হাদীসসহ অন্যান্য বিভাগ থেকে ফারেগ হয়েছেন তাদের পাগড়ী প্রদান করা হবে।

এছাড়াও মাদরাসার অভ্যন্তরীণ কিছু অনুষ্ঠানও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামিয়াতুল আবরার রাহমানিয়ার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান।

পূর্ববর্তি সংবাদকয়েক বছরের মধ্যেই নিজস্ব যুদ্ধবিমান বানাবে তুরস্ক: এরদোগান
পরবর্তি সংবাদপ্রতিশোধ নিতে কাশ্মীরি নারীদের ধর্ষণে মেতেছে ভারতীয় বাহিনী