বাংলাদেশে ঢোকার সময় মহেশপুর সীমান্তে ৬ জন আটক

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি ক্যাম্প সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কুসুমপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে ১জন পুরুষ, ১ জন নারী ও ৪ জন শিশু।

আটককৃতরা জানান, চিকিৎসার জন্য ১০ মাস পূর্বে ভারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে কুসুমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে।

পূর্ববর্তি সংবাদইসরাইলী কারাগারে আরেক ফিলিস্তিনি বন্দীর ইন্তেকাল
পরবর্তি সংবাদ‘বিএনপিকে ধ্বংস করার জন্য তাদের নেতাকর্মীরাই যথেষ্ট’