গুম ও নির্যাতনের শিকার আলেমদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক : আল্লামা আহমদ শফী

ইসলাম টাইমস ডেস্ক: কিছুদিন ধরে টার্গেট করে মেধাবী আলেমদের গুম করা হচ্ছে এবং বিভিন্ন অজুহাতে আটক দেখিয়ে নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার তিন দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফিলে তিনি বলেন, অবিলম্বে গুম হওয়া আলেম ও নিরাপরাধ জনগণকে ফিরিয়ে দেয়া হোক।  এসময় আটককৃত সব আলেমকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান তিনি।

 

পূর্ববর্তি সংবাদমাওলানা আতিক উল্লাহকে নরসিংদী থেকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব
পরবর্তি সংবাদপাক বাহিনীর সঙ্গে সরকারের পার্থক্য কোথায়, প্রশ্ন ফখরুলের