লন্ডনে ব্রিজে হামলা : ‘আইএসে’র দায় স্বীকার

ইসলাম টাইমস ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে ব্রিজে হামলা চালানোর দায় স্বীকার করেছে আইএস। শনিবার এক সংবাদ সংস্থার নিকট আইএস দাবি করে, তাদের এক সদস্য ওই হামলা চালিয়েছে। তবে  তাদের সদস্যই যে হামলা চালিয়েছে তার প্রমাণ দেখাতে পারেনি আইএস।

শুক্রবার রাতে মধ্য লন্ডনে এক সন্ত্রাসী হামলায় অন্তত দুইজন নিহত এবং আরো কয়েক জন আহত হয়েছেন। লন্ডন ব্রিজের উত্তরের অংশে একটি হলে চলতে থাকা এক অনুষ্ঠানে হামলার সূত্রপাত হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, ছুরি নিয়ে কয়েক জন ব্যক্তির ওপর হামলার পর কিছুক্ষণের মধ্যেই জনগণের সহায়তায় এবং পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন।

দেশটির পুলিশ ইতিমধ্যে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে।

পুলিশ বলছে, লন্ডন ব্রিজে হামলাকারী ওই ব্যক্তির নাম উসমান খান (২৮)। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

এছাড়া পুলিশ জানায়, ওই হামলাকারী ২০১২ সালে সন্ত্রাসের দায়ে কারাদণ্ড দেয়া হয়েছিল। জনসুরক্ষার জন্য তাকে অন্ততপক্ষে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

পূর্ববর্তি সংবাদউবারের মোটরসাইকেল থেকে পড়ে ইডেনের ছাত্রী আইসিইউতে
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর স্পেন সফর