চবির ৪টি আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি আবাসিক হলে তল্লাশি চলিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী এবং আব্দুর রব হলে প্রক্টরিয়াল বডি এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, গত দুই দিনের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে কয়েকটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে হাতে তৈরি কিছু অস্ত্র, রামদা, ৩/৪ বস্তা পাথর উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয়ের ৪টি হলে অভিযান চালানো হয়েছে। এতে কিছু দেশীয় অস্ত্রসহ লাঠি উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদআল্লামা আশরাফ আলী আজগর আলী হাসপাতালে, দেশবাসীর দোয়া কামনা
পরবর্তি সংবাদধর্ষণের অভিযোগ, ভারতে ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট