আল্লামা আশরাফ আলী আজগর আলী হাসপাতালে, দেশবাসীর দোয়া কামনা

ইসলাম টাইমস ডেস্ক: শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। আগের তুলনায় অসুস্থতা আরো বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তিনি ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রবিবার (১ডিসেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী একাধারে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল।

দেশের সকল কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমানদের নিকট এই শীর্ষ আলেমের সুস্থতা ও নেক হায়াতে জন্য দোয়ার আবেদন করেছেন তার পরিবার।

উল্লেখ্য, এর আগে ২৭ অক্টোবর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও আল্লামা আশরাফ আলীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।

পূর্ববর্তি সংবাদদিনাজপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
পরবর্তি সংবাদচবির ৪টি আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার