বিকালে গণভবনে আ.লীগের জাতীয় কমিটির বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক :  আজ বুধবার বিকাল ৪টায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা  প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে  অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

গঠনতন্ত্রে বছরে একটি সভা আহ্বানের নিয়ম থাকলেও সর্বশেষ ২০১৬ সালের ১৫ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।

আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের আগে আবার জাতীয় কমিটির বৈঠক ডেকেছে দলটি।

পূর্ববর্তি সংবাদভিপি নূরের ফোনালাপ ফাঁস : বহিষ্কারের আহ্বান ঢাবি অধ্যাপকের
পরবর্তি সংবাদইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২ শতাধিক